আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১২, অপহৃত ৫০
আফগানিস্তানে সন্দেহভাজন তালেবান জঙ্গি হামলায় ১২ জন নিহত হয়েছেন। জঙ্গিরা দেশের পূর্বাঞ্চলীয় একটি সড়কে গাড়ি থামিয়ে ৫০ জনকে অপহরণ করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।
তালেবানের শীর্ষ নেতা মোল্লাহ আখতার মানসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে এ ধরনের হামলার ঘটনা ঘটছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জায়িদ সালাংগি জানান, হামলাকারীরা পূর্বাঞ্চলীয় প্রদেশ গাজনীতে মঙ্গলবার দুটি গাড়ি থামিয়ে জঙ্গিরা চোখের সামনে যাদের পেয়েছে তাদেরকেই এলোপাতাড়ি গুলি চালায়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীও ছিল। এছাড়া জঙ্গিরা ৫০ জনকে অপহরণ করেছে।
গ্রামের লোকজন ১২টি মৃতদেহ পেয়েছে বলে খবরে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 