ইরাকের রাজধানী বাগদাদের বাণিজ্যিক এলাকার একটি রাস্তায় এবং বাগদাদের উপকণ্ঠে সেনাবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হামলায় ২৮ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে বহু লোক।
বৃহস্পতিবার পৃথক দুটি বোমা হামলায় নিহত হয়েছে ঐ ২৮ জন।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরকভর্তি একটি প্রাইভেটকার বাগদাদের আল-জাদেদা এলাকায় বিস্ফোরিত হয়। এতে ২১ জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
বাগদাদের উত্তরাঞ্চলের তাজি এলাকায় প্রাইভেটকারসহ এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে সাতজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে।
আল-জাদেদা এলাকার বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে সেনাবাহিনীর তল্লাশিচৌকিতে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
ইরাকের সেনাবাহিনী ফালুজা শহর থেকে আইএস হটাতে অভিযান চালিয়ে যাচ্ছে। পাল্টা হামলা চালাচ্ছে জঙ্গিরা। ফালুজায় যখন যুদ্ধের ডামাডোল বাজছে, ঠিক তখন ইরাকের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে জঙ্গিরা। এসব হামলার কোনোটির দায় নিচ্ছে আইএস, কোনোটির নিচ্ছে না।
জাতিসংঘের সবশেষ হিসাবমতে, ফালুজায় ৯০ হাজার বেসামরিক লোক আটকা পড়ে আছে। প্রথমে এ সংখ্যা বলা হয়েছিল ৫০ হাজার।
ইরাকে জাতিসংঘের মানবিক সাহায্য-সমন্বয়ক লিস গ্রান্ডে জানিয়েছেন, ফালুজায় বেসরকারি লোকজন চরম বিপর্যয়ের মুখে রয়েছে। যারা ফালুজা থেকে আসতে সমর্থ হচ্ছে, তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার বেসামরিক লোক আটকা পড়ে আছে।
সূত্র: আলজাজিরা

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 