News Bangla 24 BD | ওজন হ্রাসে ঝটপট ডেইলি টিপস!
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বিভিন্ন মাধ্যমে প্রায়ই জানা যায়, লো কার্বোহাইড্রেট, লো ক্যালরি ও লো ফ্যাট মানেই পারফেক্ট ডায়েট মেন্যু। কিন্তু জানেন কি? এত রয়ে সয়ে থেকেও ওজন হ্রাস পুরোপুরি সম্ভব না। বলা ভালো এমন ডায়েটে খুব কম লোকই সফলতা পান। তাহলে কেন এত কষ্ট করবেন? মেনে চলুন সহজ কিছু নিয়ম-

সঠিক ব্রেকফাস্ট – সকালে উঠেই ব্রেকফাস্ট করতে হবে এটা প্রায় নিয়ম হয়ে গেছে। কিন্তু আসল নিয়ম হচ্ছে উপলব্ধি করা যে আপনি কতটুকু ক্ষুধার্ত। সকালে একটি ডিম, গ্রিক ইয়োগার্ট, স্টিল কাট ওটমিল খেতেই পারেন। তবে চিনি সমৃদ্ধ খাবার না খেলেই হলো।

ঘুমের সময় উপোস – দীর্ঘ সময় না খেয়ে থাকলে কম ইনসুলিন উৎপন্ন হয় ও ওজন হ্রাস পায়। এই উপোস করতে পারেন ঘুমের সময়। সন্ধ্যা সাতটা-আটটার পর আর ভারী খাবার খাবেন না। তাড়াতাড়ি ঘুমাতে যান। একেবারে সকালবেলা ব্রেকফাস্ট করুন।

পর্যাপ্ত ফাইবার – ফাইবার কার্বোহাইড্রেটের ইনসুলিন উদ্দীপক পদার্থকে কমিয়ে আনে। তবে ভাত, পাস্তা ও ব্রেডের বদলে ফল ও সবজি থেকে এই ফাইবার নেওয়ার চেষ্টা করুন।

পানি – প্রতিবার খাওয়ার আগে ঠাণ্ডা পানি পান করুন। ফ্লেভার আনতে জলে লেবুর রস, শসা বা কমলার স্লাইস দিয়েও খেতে পারেন।

গ্রিন টি – অ্যান্টি-অক্সিডেন্ট ও পলিফেনল সমৃদ্ধ গ্রিন টি বিপাক ক্রিয়ায় সাহায্য করে ও ওজন কমায়।

দারুচিনি – চা ও কফিতে দারুচিনি গুঁড়ো ছড়িয়ে দিন। এটি ক্ষুধা দমন করে ও গ্যাস্ট্রিকের উপদ্রব কমায়।

কফি – কফি অতিরিক্ত ফ্যাট পোড়ায়। কফিতে অল্প পরিমাণে দুধ মেশান। তবে চিনি বা সুইটনার মেশাবেন না।

তথ্যসূত্র: ইন্টারনেট।

এ বিভাগের অন্যান্য সংবাদ