News Bangla 24 BD | দই ছাড়াই মাত্র ১২মিনিটে সুস্বাদু লাচ্ছি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

দই ছাড়াই মাত্র ১২মিনিটে সুস্বাদু লাচ্ছি


গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে সবাই ভালোবাসে। লাচ্ছি তৈরির প্রধান একটা উপকরণ দই। কিন্তু দই বাদ দিয়ে লাচ্ছি তৈরি করার কথা ভাবাই যায় না। ঘরে দই না থাকলে লাচ্ছি তৈরির চিন্তা বাদ দিতে হয়। কিন্তু সুখবর হলো ঘরে দই না থাকলেওঅসাধারণ সুস্বাদু লাচ্ছি তৈরি করতে পারবেন খুব অল্প সময়ে। আজ বিডিলাইভ পাঠকদের জন্য দেয়া হলো দই ছাড়াই মাত্র ১২মিনিটে সুস্বাদু লাচ্ছি তৈরির রেসিপি।

উপকরণ :
– ৩ কাপ পানি
– প্রতিকাপ পানির জন্য ৩ চা চামচ গুঁড়ো দুধ (এখানে ৯ চা চামচ লাগবে)
– প্রতিকাপ পানির জন্য ২ চা চামচ লেবুর রস (এখাবে ৬ চা চামচ লাগবে)
– চিনি আপনি যতোটা মিষ্টি চান
– বরফ কুচি ইচ্ছে মতো
– আইসক্রিম (ইচ্ছা)
– বাদাম কুচি (ইচ্ছা)

প্রস্তুত প্রণালি:
► প্রথমে পানি একটু গরম করে নিয়ে এতে গুঁড়ো দুধ ভালো করে গুলিয়ে নিন। এরপর লেবুর রস দিয়ে অল্প নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৮-১০ মিনিট।

► ৮-১০ মিনিট পর দুধ জমাট বেঁধে গিয়েছে দেখতে পাবেন। এবার একটি ব্লেন্ডারে এই জমাট বাঁধা দুধ, আপনার প্রয়োজন মতো চিনি, অর্ধেকটা পরিমাণে বরফ কুচি এবং বাদাম কুচি দিয়ে ভালো করে ২-৩ বার ব্লেন্ড করে নিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ