থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
থাইল্যান্ডে একটি সড়ক দুর্ঘটনায় ব্যাংকক এলিমেন্টারি স্কুলের ১১ কর্মচারী নিহত হয়েছে। শুক্রবার তাদের বহনকারী একটি ভ্যানের টায়ার বিস্ফোরিত হলে ওই হতাহতের ঘটনা ঘটে। শনিবার স্থানীয় এক কর্মকর্তা ওই দুর্ঘটনা নিশ্চিত করেছেন। খবর টাইমস অফ ইন্ডিয়া।
শুক্রবার সন্ধ্যায় স্কুলের শিক্ষক এবং বেশ কয়েকজন কর্মচারী রায়োং প্রদেশ থেকে ব্যাংককের দিকে আসার সময় চুনবুড়ি প্রদেশে দুর্ঘটনা কবলিত হন।
তাদের ভ্যানের টায়ার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে ওই ভ্যানে থাকা বেশ কয়েকজন কর্মচারী নিহত ও আহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ভ্যান এবং হতাহতদের ছবি প্রকাশ করা হয়েছে। ওই দুর্ঘটনায় চারজন আহত হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 