গাজীপুর সিটি মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে মামলা দায়েল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকালে দুদকের উপ পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি করেন।
মামলায় আসামী করা হয় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান, ও সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকে।এর আগে বৃহস্পতিবার এ মামলাটি দুর্নীতি দমন কমিশন অনুমোদন প্রদান করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেয়র মান্নন ও হিসাবরক্ষণ গোলাম কিবরিয়া ক্ষমতার অপব্যবহার করে ৯৯৯টি ভাউচারের অনুদান এবং ব্যায় দেখিয়ে ত্রান ও দরিদ্র তহবিলের ৪৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা আত্মসাৎ করে। এতে আসামিরা দন্ডবিধির ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা।
উল্লেখ্য যে, ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রান ও দরিদ্র তহবিলের মোট ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় করা হয়। এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ টাকা ব্যায় দেখানো হয়েছে।
অধ্যাপক এমএ মান্নান মেয়র হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় ত্রাণ ও দরিদ্র তহবিলের আয় সমূহ কোনো ব্যাংক হিসাবে না রেখে নিয়ম বহির্ভূতভাবে ক্যাশ ইন হ্যান্ড হিসেবে হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার নিকট সংরক্ষিত রাখেন। টাকা গ্রহীতার স্বাক্ষরিত/অস্বাক্ষরিত ভাউচারের অনুকূলে তার মাধ্যমে ব্যয় দেখানো হয়েছে।
ব্যয় দেখানো ভাউচার সমূহের টাকা গ্রহীতার স্বাক্ষরিত/অস্বাক্ষরিত হলেও বর্ণিত ব্যয় সমূহ প্রতিমাসেই আয়-ব্যয়ের ক্যাশ বইয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া এবং মেয়র অধ্যাপক এমএ মান্নানের অনুমোদন সংক্রান্তে স্বাক্ষর রয়েছে। দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করবেন।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 