News Bangla 24 BD | আরব আমিরাতে রমজানে প্রকাশ্যে পানাহার করলে কারাদন্ড - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

আরব আমিরাতে রমজানে প্রকাশ্যে পানাহার করলে কারাদন্ড


সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষার্থে ও রোজাদারদের সম্মানার্থে আরব আমিরাতে রোজাকালীন সময়ে অর্থাৎ ইফতারের পূর্বে পর্যন্ত প্রকাশ্যে সকল প্রকার পানাহার বন্ধ ঘোষণা করা হয়েছে। কেউ প্রকাশ্যে পানাহার করলে সর্বোচ্চ ২০০০ দিরহাম জরিমানা বা সর্বোচ্চ ১ মাসের জেলের বিধান রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফেড়ারেল আইনের ৩১৩ এর ধারা মতে এ বিধান জারি করা হয়েছে।

বিধানে আরো বলা হয়েছে, যাঁরা প্রথমবার আরব আমিরাতে ভিজিটর হিসেবে আসবেন, এসেছেন বা এ দেশের কানুন সম্পর্কে ধারণা নেই শুধুমাত্র তাদের জন্য প্রথম একবার বিশেষ বিবেচনায় ছাড় দেওয়া হবে। পরবর্তীতে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

আরব আমিরাতে কমর্রত ও বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশিসহ অন্য দেশের প্রবাসীরাও আমিরাতের এ আইনকে স্বাগত জানিয়েছে। প্রবাসের বিজ্ঞ মহল সবাইকে মাহে রমজানের সম্মানার্থে প্রকাশ্যে পানাহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ