বাংলাদেশের হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ
সম্প্রতি বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ডগুলো নাটকীয়ভাবে বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জিয়াদ রাদ আল-হুসেইন।
আজ সোমবার জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের দেয়া বক্তব্যে তিনি বাংলাদেশ নিয়ে তার উদ্বেগের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের মুক্তমনা ও উদারচিন্তার মানুষ এবং ধর্মীয় সংখ্যালঘু ও সমকামীদের ওপর আক্রমন হচ্ছে। সম্প্রতি পুলিশি গ্রেফতারের খবরগুলো আমার চোখে পড়েছে। এসব জঘন্য অপরাধের যথাযথ তদন্ত করে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে জড়িতদের আইনের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
জনগণের স্বাধীনতা নিশ্চিত করে ঝুঁকিপূর্ণ গ্রুপগুলোকে অধিকতর সুরক্ষা দেয়ার জন্য হাইকমিশনার বাংলাদেশের সব সরকারি কর্মকর্তা, রাজনীতিক ও ধর্মীয় নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। এসময় তিনি বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর আলোকপাত করেন।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 