লস অ্যাঞ্জেলসের ভবনে আগুন : নিহত ৫
লস অ্যাঞ্জেলসে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত হয়েছে। ভবনে আগুন লাগানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনে আগুন লাগার পর প্রাথমিকভাবে জানানো হয়েছিল, অগ্নিকােণ্ডে এক জনের মৃত্যু হয়েছে। কিন্তু মঙ্গলবার ওই ভবনে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচে উদ্ধার অভিযান চালানোর সময় আরো দুই পুরুষ এবং দুই নারীর মৃতদেহ দেখতে পায়।
দমকল বাহিনীর প্রধান রালফ তেরাজাস জানান, খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভবনে উদ্ধার অভিযান শুরু করতে দেরী হয়েছে।
ভবনে আগুন লাগার ঘটনায় জনি সানছেজ নামে সন্দেহভাজন একজনকে আগুন লাগানোর অভিযোগে আটক করেছে পুলিশ।
দমকল বাহিনীর দেড় শতাধিক কর্মী আগুন নেভানো এবং উদ্ধারকাজে অংশ নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 