News Bangla 24 BD | বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রফেসরের বিরল আবিষ্কার - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রফেসরের বিরল আবিষ্কার


বিরল ইলেক্ট্রনিক সেন্সর আবিষ্কার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রফেসর মোহাম্মদ আশরাফুল আলম। তিনি যুক্তরাষ্ট্রের পুর্দু বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল এ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর। তার আবিষ্কৃত ইলেক্ট্রনিক সেন্সর জীবিত প্রাণীর দেহে মৃত ব্যাকটেরিয়ার অস্তিত্ব সম্পর্কে জানাবে।

ওই সেন্সরটি অতিদ্রুত মেডিকেল ডায়াগনস্টিকস এবং খাদ্য নিরাপত্তার জন্য ব্যবহৃত হবে। এর জন্য বিভিন্ন স্যাম্পল গ্রহণ করে পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। একটি ইলেট্রনিক চীপে শত শত সেন্সর দিয়ে ব্যাকটেরিয়া সম্পর্কে জানা যাবে।

এই পক্রিয়ায় ব্যাকটেরিয়ার তথ্য খুব দ্রুত পাওয়া যাবে। এ সম্পর্কে আশরাফুল বলেন, এই দীর্ঘ লক্ষ্যের জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। এর মাধ্যমে জীবিত এবং মৃত ব্যাকটেরিয়ার পার্থক্য খুব সহজেই দেখানো যাবে।

তিনি বলেন, ব্যাকটেরিয়া শনাক্ত বা চিহ্নিতকরণ করলেই হয় না। বরং সেগুলো ধ্বংস করাটাও আরো বেশি গুরুত্বপূর্ণ। কেননা কিছু ব্যাকটেরিয়া আমাদের উপকারে এলেও এমন বেশ কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো প্রাণী দেহের ক্ষতি করে এবং খাদ্য দ্রব্য নষ্ট করে। এসব ব্যাকটেরিয়া নিয়েই কাজ করছি আমরা। আশা করছি বিরল কিছু ঘটনার জন্ম দেব আমরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ