News Bangla 24 BD | সিরিয়ায় বোমা হামলায় নিহত ১০০ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

সিরিয়ার আলেপ্পো প্রদেশের কয়েকটি স্থানে সোমবার রাত ও মঙ্গলবার দিনের হামলায় নিহত হয়েছে শতাধিক লোক। আহত হয়েছে বহু লোক। হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে।

মঙ্গলবারে এসব মানুষ মারা গেছে বিমান হামলা, সিরিয়ার সরকারি বাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ব্যারেল বোমা এবং গোলার আঘাতে।

আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার আলেপ্পো প্রদেশের গালহেন, ফেরদোস এবং জিসর আল-হাজ শহরে ব্যারেল বোমা ফেলা হয়েছে। এতে নিহত হয়েছে নয়জন, যার মধ্যে দুজন শিশু।

সালাহাদিন, সুকারি, মালাহ এবং ক্যাস্টেলো শহরে পৃথক হামলায় নিহত হয়েছে আরো ২৫ জন। এ শহরগুলোতে গোলা ও বিমান হামলা চালানো হয়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিমান হামলা অব্যাহত থাকে। এসব হামলায় নিহতের পাশাপাশি বহু লোক আহত হয়েছে।

আহতদের মধ্যে একজন নিরপেক্ষ সাংবাদিক রয়েছেন। হাদি আল-আবদুল্লাহ নামের এ সাংবাদিক আলেপ্পোয় দীর্ঘদিন ধরে সংবাদ সংগ্রহের কাজ করছেন।

আলেপ্পোর বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে। প্রতিরোধ হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। মঙ্গলবার আলেপ্পোর বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে ৭০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।

সবমিলে মঙ্গলবার নিহত হয়েছে শতাধিক মানুষ। আলেপ্পোর পুরো নিয়ন্ত্রণ নিতে গত মাস থেকে অভিযান চালিয়ে আসছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী।

মঙ্গলবার জেইতান এবং কালাসা এলাকা থেকে বিদ্রোহীদের হটিয়ে দেয় সরকারি বাহিনী। তবে এ দুই এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে বিদ্রোহীরা।

২০১২ সাল থেকে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আলেপ্পো। বর্তমানে এখানে সরকার, বিদ্রোহী, কুর্দিবাহিনী এবং ইসলামিক স্টেট (আইএস) যুদ্ধে লিপ্ত রয়েছে।

সিরিয়ায় ২০১১ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধ ছয় বছরে গড়িয়েছে। জাতিসংঘের হিসাবমতে, এ যুদ্ধে নিহত হয়েছে ২ লাখ ৮০ হাজার মানুষ। সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত তার ব্যক্তিগত হিসাব থেকে জানান, নিহতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৮০ লাখ মানুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ