এমপি আহসানউল্লাহ মাস্টার হত্যায় ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল
আওয়ামী লীগ জনপ্রিয় নেতা ও সাবেক এমপি আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট।
বুধবার দুপুর ১টায় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি তৃষ্ণা দেব নাথের ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করে।
তারা হলেন- যুবদল নেতা নুরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দিপু, মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম শিপু, হাফিজ ইলিয়াস ওরফে কানা হাফিজ ও সোহাগ ওরফে সুরু।
এছাড়া নিম্ন আদালতে মৃত্যুদণ্ডা প্র্রাপ্ত ৭ আসামির দণ্ড হ্রাস করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। তারা হলেন- মোহাম্মদ আলী, সৈয়দ আহমেদ মজনু, আনোয়ার হোসেন আনু, রতন মিয়া ওরফে বড় রতন, জাহাঙ্গীর ওরফে কাশেম মাতবর, আবু সালাম ও মশিউর রহমান।
এছাড়া বিচারকি আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নুরুল আমিনের রায় বহাল রেখেছে হাইকোর্ট।
এছাড়া হাইকোর্ট বাকি আসামিদের সাজা মওকুফ করে বেকসুর খালাশ দিয়েছে। তবে দুজন আসামি হাইকোর্টে বিচারাধীন থাকা অবস্থায় তারা কারাগারে মৃত্যুবরণ করেছেন।
তারা হলেন- আল আমিন ও ছোট রতন। দুইজনই বিচারকি আদালতে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ছিলেন।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 