News Bangla 24 BD | ব্রিটেনে রোজার সময় পরীক্ষা নিয়ে বিপাকে মুসলিম শিক্ষার্থীরা - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

ব্রিটেনে রোজার সময় পরীক্ষা নিয়ে বিপাকে মুসলিম শিক্ষার্থীরা


ব্রিটেনে বসবাসরত মুসলমানরা ৩৩ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ রমজানের দিন অতিবাহিত করছেন। দেশটিতে মুসলমানদের জন্য প্রতিদিন সেহেরি থেকে ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ১৯ ঘণ্টা। এই দীর্ঘ সময় রোজা রেখে শিক্ষার্থীদের পরীক্ষাও দিতে হচ্ছে। খবর বিবিসির।

ব্রিটেনে এবছর জিসিএসই পরীক্ষা পড়েছে রমজান মাসে। এ নিয়ে শিক্ষকদের একটি ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে। ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন তাদের পরীক্ষাকেই অগ্রাধিকার দেয়। এত দীর্ঘ সময় রোজা রাখলে তাদের ফলাফল খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষকরা।

ব্রিটেনের ধর্মীয় নেতাদের কেউ কেউ বলছেন, যেসব শিক্ষার্থীর জন্য রোজা রেখে পরীক্ষা দেয়াটা খুব কষ্টকর হয়ে পড়ছে তাদের প্রতিদিন রোজা না রাখলেও চলবে।

মুসলিম ছাত্র-ছাত্রীদের অনেকে এ নিয়ে বেশ দ্বন্দ্বে পড়েছেন। তারা বুঝতে পারছেন না কোনটাকে প্রাধান্য দেবেন। ধর্মীয় কারণে তারা রোজাকেই প্রাধান্য দিতে চাচ্ছে আবার পরীক্ষাকেও কম গুরুত্ব দিলে হচ্ছে না।

ল্যাংকারশায়ারের নেলসনের দুই শিক্ষার্থী জয়নাব ও আয়েশা। তারা দুজনেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভীষণ ব্যস্ত। জয়নাব প্রতি বছরই রোজা রাখে। কিন্তু এবার পরীক্ষার জন্য সব রোজা করতে পারছে না।

এ নিয়ে জয়নাবের খুব মন খারাপ। সে জানিয়েছে, রোজা রাখতে পারছি না সেজন্যে খারাপ লাগছে। আমার যেদিন যেদিন পরীক্ষা থাকে সেদিন রোজা রাখছি না। তবে অন্যদিনগুলোতে রোজা রাখছি।

ব্রিটেনের এসোসিয়েশন অব স্কুল এন্ড কলেজ টিচার্সের মুখপাত্র আনা কোল বলেন, রোজার মত শিক্ষা অর্জনও মুসলিমদের জন্য ধর্মীয় এবং নৈতিক কর্তব্য।

যদি রোজা রাখতে গিয়ে পরীক্ষার ফলের ওপর প্রভাব পড়ে। যদি তা স্মরণশক্তি এবং মনোযোগে বিঘ্ন ঘটায় তাহলে তাদের রোজা না রাখলেও চলবে। আমরা তাদের এমনটাই পরামর্শ দিচ্ছি।

তবে অনেক শিক্ষকের বক্তব্য, পরীক্ষার কারণে রোজা না রাখার বিষয়ে ইসলামে সবাই যে একমত হবেন তা নয়। কিন্তু প্রয়োজনে এ নিয়ে শিক্ষার্থীরা তাদের স্কুলে বা ইমামের কাছে গিয়ে পরামর্শ নিতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ