News Bangla 24 BD | ব্রিটিশ এমপি গুলিবিদ্ধ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

ব্রিটিশ পার্লামেন্টের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ জো কক্স লেবার পার্টির নির্বাচিত এমপি।

বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে এই ঘটনা ঘটেছে। খবর সিএনএনের

এ সময়ে আর একজন ব্যক্তি আহত হয়েছেন।

ঘটনার পরপরই জো কক্সকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লিডস জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হামলাকারী সন্দেহ ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে ব্রিস্টলের মার্কেট স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ। তবে কেন এই হামলা তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন উদ্বিগতা প্রকাশ করেছেন।

৪১ বছর বয়সী দুই সন্তানের জননী কক্স ২০১৫ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সিরিয়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি। বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানে কাজ করা কক্স নারী অধিকার আদায়ে বেশ সোচ্চার।

এ বিভাগের অন্যান্য সংবাদ