সৌদি আরবে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ প্রবাসী নিহত
সৌদি আরবে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে চার প্রবাসী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৩৫ যাত্রী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রিয়াদে ওই দুর্ঘটনা ঘটেছে।
সৌদি রেড ক্রিসেন্টের মুখপাত্র আব্দুল্লাহ আল মুরাইবদ আরব নিউজকে বলেন, দুর্ঘটনার শিকার ওই বাসে ৫১ যাত্রী ছিলেন। এদের অধিকাংশই ভারত ও মিসরের নাগরিক।
তিনি বলেন, ফোন কল পেয়ে ঘটনাস্থলে ১৮টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ৪ জনের। এছাড়া আহত ৩১ জনের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।
সম্প্রতি মদিনা রোডে দুটি গাড়ির সংঘর্ষে অন্তত ৯ সৌদি নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশই শিশু ছিল।
শনিবারের দুর্ঘটনায় নিহতদের দাফন প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 