গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে আদালতের বিচারক।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাাপ্ত মো. কামাল হোসেন (৪০) জেলার শ্রীপুর থানার কাওরাইদ গ্রামের বাসিন্দা।
গাজীপুর আদালতের এসআই মো. মনজুরুল হক জানান, ২০১১ সালের ৩০ এপ্রিল গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকার নুরুল ইসলামের ভাড়া বাড়িতে পারিবারিক কলহের জের ধরে স্বামী কামাল হোসেন তার স্ত্রী শহিদা বেগমকে (৩০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মো. আব্দুল গফুর বাদী হয়ে কামাল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম-২ ওই বছরের ৩০ জুন আসামি কামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট দাখিল করেন। আদালত বিচারকাজে নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন।

দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
সড়কে গাড়ি চাপ আছে তবে যানজট নেই – পরিবহন ও সেতুমন্ত্রী
তিন বাস টার্মিনালে ভোগান্তি থেকে মুক্তি দিতে বিআরটি এর টিম গঠন 