News Bangla 24 BD | ভারতে বজ্রপাতে নিহত ৭৯ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রপাতে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিহারে ৫৩ জন, ঝাড়খণ্ডে ১০ জন এবং মধ্য প্রদেশে ১৬ জন।মঙ্গলবার রাতে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। বজ্রপাতে ২৪ ঘণ্টায় একসাথে ৭৯ জন ব্যক্তি মারা যাবার ঘটনা বিরল। খবর: বিবিসিবিহার রাজ্যে নিহত প্রত্যেকটি পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব।

বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নশীল দেশগুলোতে বজ্রপাতে আগের চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। বজ্রপাতে মানুষ মারা যাবার সংখ্যা যেমন বাড়ছে তেমনি বজ্রপাতের প্রবণতাও বেড়েছে। কোন কোন গবেষক বলেন, তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা ১০ শতাংশ বেড়ে যায়। পৃথিবীর যে কয়েকটি অঞ্চল বজ্রপাতপ্রবণ তার মধ্যে দক্ষিণ-এশিয়া অন্যতম। উন্নত দেশগুলোতে বজ্রপাতে মানুষের মৃত্যু কমলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এ সংখ্যা বাড়ছে।

এসব দেশগুলোতে বজ্রপাতে যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই মাঠে কাজ করেন।বাংলাদেশে চলতি বছর বজ্রপাতে প্রায় ১০০ জন মানুষ মারা গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ