ইফতারের আয়োজনে সুস্বাদু আমের কাস্টার্ড
আমের কাস্টার্ড খুব সহজেই তৈরি করে নেয়া যায়। ইফতারের সময় মূলত আমরা মিষ্টি কিছু খেতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই আমের কাস্টার্ড তৈরি করে রাখতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য উপকারী হবার পাশাপাশি স্বাদেও অনন্য। নিম্নে এর তৈরি প্রণালী বর্ণনা করা হল।
# উপকরণ-
১. পাকা আম- ৩/৪ টি (২০০ গ্রাম)
২. ভ্যানিলা কাস্টার্ড পাউডার- ১ টেবিল চামচ
৩. দুধ- ৫০ মিলিলিটার
৪. ফ্রেশ ক্রিম- ৫০০ মিলিলিটার
৫. চিনি- ১/৪ কাপ
# তৈরিকরণ পদ্ধতি-
প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিয়ে আম ছোট ছোট করে টুকরা করে নিন। আমগুলো ভাল করে থেতলিয়ে নিন। এবার এতে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন। কোন পানি মেশাবেন না। এবার, এতে অর্ধেক দুধ মিশিয়ে নিন।
বাকি অর্ধেক দুধ গরম করে নিন। এতে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন। এবার চিনিও মিশিয়ে নিন। এরপর আমের সাথে এই মিশ্রণ ও ক্রিম ভাল করে মিশিয়ে নিন। ৪ থেকে ৬ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ইফতারের সময় সকলের সামনে পরিবেশন করুন।–সুত্র: টাইম্স অফ ইন্ডিয়া।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 