News Bangla 24 BD | মডেলে মজে সেলফি, পাকিস্তানি মুফতি বরখাস্ত - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

মডেলের সঙ্গে সেলফি তুলে চাঁদ দেখা কমিটি থেকে বরখাস্ত হয়েছেন পাকিস্তানের এক মুফতি। কান্দিল বেলুচ নামে এক জনপ্রিয় মডেলের সঙ্গে তোলা সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবদুল কাবী নামে ওই মুফতি বরখাস্ত হন। গত বুধবার পাকিস্তানের কেন্দ্রীয় ধর্মমন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ ওই মুফতিকে বরখাস্ত করে একটি আদেশ জারি করেন। কেবল বরখাস্তই নয়, তার সেলফি তোলার এ ঘটনা তদন্তের জন্য জাতীয় উলামা-মাশায়েখ পরিষদেও পাঠিয়েছেন তিনি।

করাচির একটি টেলিভিশন অনুষ্ঠানে মুফতি ও মডেলের এই ছবি তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুফতি কাবী তেহরিক ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের অনুগত বলে পরিচিত। তিনি পিটিআইয়ের ওলামা শাখার প্রধান পদেও ছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কান্দিল বেলুচ ও মুফতি কাবীর ওই সেলফিটি। এতে দেখা যায় একটি কক্ষে মুফতির পাশে বসে কান্দিল স্মার্টফোনে সেলফি তুলছেন। আর তার ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন ফোনালাপে মগ্ন মুফতি কাবী।

এসময় আবার মুফতির টুপি দেখা যায় মডেল কান্দিলেরই মাথায়। সেলফিতে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায় দুই জনকে। এরকম দুটি সেলফি পোস্ট করা হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে। এ বিষয়ে যোগাযোগ করলে মুফতি সংবাদমাধ্যমকে বলেন, সম্প্রতি করাচিতে একটি টিভি অনুষ্ঠানে আমার সঙ্গে দেখা করার পর কান্দিল বেশ উচ্ছ্বাস দেখা যায়। সে আমার টুপি মাথায় নিয়ে সেলফি তুলে নেয়। সেসময় আমি ফোনালাপে ব্যস্ত ছিলাম। এমনকি সে ইমরান খানের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আবদারও জানায় আমার কাছে।

এ বিষয়ে কান্দিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি উল্টো মুফতি কাবীকে দোষারাপো করেন। বলেন, আমি কেন তার সঙ্গে দেখা করতে চাইবো…আসল কথা হলো সেদিন তিনিই বলেছিলেন, রমজানের চাঁদ দেখার আগে তিনি আমার চেহারায় চোখ রাখতে চান।

কান্দিল হেসে উঠে বলেন, তিনি আমাকে বললেন ইমরান খান ৬৫ বছর বয়সী, আর তিনি ৫০ বছর বয়সী। দুই জনের মধ্যে ২৫ বছরের ব্যবধান খুব বড় নয়। রমজান মাসে কান্দিল ও মুফতি কাবীর এই সেলফি বেশ আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তানজুড়ে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পিটিআইয়ের মুখপাত্র দাবি করেন, মুফতি কাবী নন, পিটিআইয়ের ওলামা শাখার প্রধান মুফতি সাঈদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ