News Bangla 24 BD | সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ বাংলাদেশি।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আমিরুল ইসলামের ছেলে আলাউদ্দীন সাব্বির (২৮) ও একই জেলার লাঙ্গলকোট উপজেলার মো. রিপন (২৯)।

দুর্ঘটনায় আহত পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে তাদের হেলিকপ্টারে করে রাজধানী শহর রিয়াদের সমুচি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সৌদির তায়েফে কাজ শেষে সড়কপথে রিয়াদে ফিরছিলেন ওই সাতজন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ