News Bangla 24 BD | মুম্বাইয়ে আগুনে নিহত ৮ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

ভারতের মুম্বাই অঙ্গরাজ্যের আন্ধেরিতে ওষুধের দোকানে অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ অন্তত ৮ জন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আন্ধেরির জুহু গলির ওয়াফা মেডিকেল স্টোরে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ভবনের নিচতলায় ছিল ওয়াফা মেডিকেল স্টোর। দ্বিতীয় ও তৃতীয় তলায় বেশ কয়েকটি পরিবার বসবাস করছিল। নিচতলায় ওষুধের স্টোরে আগুন ছড়িয়ে পড়লে আটজনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আহত আরো একজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, যথাযথ তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ