News Bangla 24 BD | মোদির মন্ত্রিসভায় ১৯ নতুন মুখ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

কেন্দ্রীয় মন্ত্রিসভার আকার বড় করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন মন্ত্রিসভার ১৯ জন নতুন সদস্য। তাঁদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

এদিকে ইস্তফা দিয়ে মন্ত্রিসভা থেকে সরে যেতে হয়েছে পুরনো পাঁচ মন্ত্রীকে। এরা হলেন, হলেন রামশঙ্কর কাঠেরিয়া, মনসুখভাই ভাসবা, নিহালচাঁদ, এম কে কুন্দরিয়া ও সানওয়ার লাল জাট।

এছাড়া পদোন্নতি হয়েছে পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকরের । স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এবার তাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব মর্যাদা দিলেন মোদি। পশ্চিমবঙ্গ থেকে আরও একজন ঠাঁই পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। তিনি হচ্ছেন দার্জিলিংয়ের সাংসদ এস এস অবলুওয়ালিয়া। এর ফলে বাবুল সুপ্রিয়র পর আরও এক কেন্দ্রীয় মন্ত্রীকে পেল পশ্চিমবঙ্গ।

মঙ্গলবার শপথ নেওয়া অন্য মন্ত্রীরা হলেন, রমেশ জিগাজিনাগি, ফগল কুলন্তে, বিজয় গোয়েল, রামদাস আঠাওয়ালে, রাজেন গোহেন, অনিল দাভে, পুরোষত্তম রূপালা, এম জে আকবর, অর্জুন রাম মেঘওয়াল, যশবন্ত সিং ভাভোর, মহেন্দ্র নাথ পাণ্ডে, অজয় তামতা, কৃষ্ণা রাজ, অনুপ্রিয়া সিং প্যাটেল, সি আর চৌধুরী, পি পি চৌধুরী ও সুভাষ রামরাও ভামরে।

আগামী বছর ও পরের বছর বেশ কয়েকটি বড় রাজ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়টি মাথায় রেখে এখন থেকেই বিভিন্ন রাজ্যে বিজেপির ঘর গোছানো কাজের অংশ হিসেবে মন্ত্রিসভায় এ রদবদল আনলেন মোদি।

এ বিভাগের অন্যান্য সংবাদ