News Bangla 24 BD | বাংলাদেশে আরো হামলার হুমকি আইএসের (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনার পর এক ভিডিওবার্তায় বাংলাদেশে আরো সন্ত্রাসী হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। বুধবার আইএসের সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার রাকায় আইএসের হয়ে যুদ্ধরত বাংলাদেশিরা এ হুমকি দিয়েছে। এই প্রথম কোনো ভিডিওবার্তায় বাংলাদেশে সরাসরি হামলার হুমকি দিল আইএস।

গত শুক্রবার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। তারা ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে। এ ঘটনার দায় স্বীকার করেছে আইএস।

পাঁচ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে হুমকিদাতা তিন তরুণ নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দেন। বাংলা ও ইংরেজিতে দেওয়া বক্তব্যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নিন্দা জানান।

এদের মধ্যে একজন বলেন, ‘আমি খ্রিষ্টান, ইহুদি ও ক্রুসেডার ও তাদের মিত্রদের বার্তা দিচ্ছি, আমাদের নেতা শায়খ আদনানি যখন তোমাদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ দেবেন, তখন আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামব। পরিণামে হয় আমরা বিজয় অর্জন করব অথবা শহীদ হব। আমাদের হারানোর কিছুই নেই। এটা এমন যুদ্ধ, যেখানে তোমরা কখনোই জয়লাভ করতে পারবে না।’

গুলশানের হামলার কথা উল্লেখ করে ওই জঙ্গি বলেন, ‘বাংলাদেশে গতকাল (ভিডিওটি গুলশানে হামলার পরদিন তৈরি করা হয়েছিল বোঝা যাচ্ছে) তোমরা যা দেখেছ, সেটা ছিল একটা ঝলক মাত্র। তোমরা পরাজিত ও আমরা জয়ী হওয়ার আগ পর্যন্ত এবং বিশ্বব্যাপী শরিয়াহ আইন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এটা বারবার ঘটতেই থাকবে। তোমরা এটা কখনোই থামাতে পারবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ