News Bangla 24 BD | যুক্তরাজ্যেস্থ গ্রেটার ম্যানচেষ্টারে এনটিভির ১৩তম জন্মদিন উদযাপন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

যুক্তরাজ্যেস্থ গ্রেটার ম্যানচেষ্টারে এনটিভির ১৩তম জন্মদিন উদযাপন


ফখরুল আলম, লিভারপুল (যুক্তরাজ্য) থেকে:-

‘সময়ের সাথে আগামীর’ এই স্লোগানে বাংলা ভাষা আর সংস্কৃতিকে ধারণ করে প্রতিষ্টার ১৩ বছর পার করে ১৪ বছরের পা রাখছে বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি।

গত শুক্রবার ম্যানচেষ্টারের একটি রেষ্টুরেন্টে কেক কেটে জন্মদিনের অনুষ্টানের উদযাপন করেন কাউন্সিলার শেফালি ফারুক। এনটিভির ম্যানচেষ্টার প্রতিনিধি আব্দুল মতিনের সভাপতিত্বে এবং গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি দেলোয়ার হোসেন শিবলীর প্রানবন্ত উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনটিভির সাংবাদিক সহ কমিউনিটির গুনিজনরা। বাঙালিদের পাশাপাশি বিদেশী বন্ধুরাও এনটিভির জন্মদিনের অনুষ্টানে এসে শুভেচ্ছা জানান।

সভা বক্তব্য রাখেন লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফখরুল আলম, ম্যানচেষ্টারের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এম এ মান্নান খান, রাজননৈতিক ব্যক্তিত্ব শাহ মুনিম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গির হোসেন, সলফট বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হান্নান, তরুণ সংগঠক জাফর আহমেদ, কাউন্সিলার ফারুক আহমেদ, কন্ঠশিল্পী তাসলিমা আলম জেনি, সাংস্কৃতিক কর্মী রাহেল আহমেদ চৌধুরী, সাংবাদিক আব্দুল হক, আব্দুস শহিদ প্রমুখ।

এ সময় আমন্ত্রিত অতিথিরা এনটিভির পথচলায় প্রবাস ও দেশের অগনিত দর্শকের অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করে এনটিভির পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন এনটিভি এক যুগের ও বেশী সময় ধরে যে ভাবে মানুকে বস্তুনিষ্ট ও নির্মল আনন্দ দিয়ে গেছে আগামী দিনে ও যেন তা ঠিক সে রকম সেবা অব্যাহত থাকে সেই প্রত্যাশা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ