News Bangla 24 BD | সেলফি-প্রেম ডেকে আনছে নতুন রোগ ‘সেলফি এলবো’
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সেলফি-প্রেম ডেকে আনছে নতুন রোগ ‘সেলফি এলবো’


গত কয়েক বছরে নতুন ট্রেন্ড ‘সেলফি’। আর ক্রমশ বেড়েই চলেছে এই সেলফিপ্রেম। প্রথমটায় ব্যাপারটা একটু খটমট লাগলেও এখন মোটামুটি ছেলেমেয়েরা অভ্যস্ত। কিভাবে ক্যামেরা ধরতে হবে, কতটা অ্যাঙ্গেলে তাকাতে হবে, এসব এখন নখদর্পণে। কিন্তু চিকিৎসকেরা বলছে এই সেলফিই নাকি ডেক আনছে বিপদ। জন্ম দিচ্ছে নতুন রোগের।

চিকিৎসকদের মতে, মানুষের শারীরিক গঠনের সঙ্গে খাপ খায় না এই সেলফি। এর ফলে লিগামেন্টে চাপ পড়ে। সেলফি তোলার পুরো পদ্ধতিটাই নাকি বিপদ ডেকে আনছে। কলকাতার চিকিৎসকেরা রীতিমত এই সমস্যা দেখে বিভ্রান্ত। সাধারণত স্পোর্টস পারসনদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, সেই ধরনের সমস্যা নিয়ে উপস্থিত হচ্ছেন তরুণ-তরুণীরা। সেলফি তোলার সময় হাতটা সামনে এগিয়ে দিতে হয়। এরপর আঙুল দিয়ে বেশ কষ্ট করে স্ক্রিনের উপর চাপ দিতে হয়। ঘাড়টাও বাঁকিয়ে রাখতে হয় ফ্রেমে আসতে। সব মিলিয়ে এমন ভঙ্গি প্রায়ই করতে থাকলে তা শরীরকে কষ্ট দিতে শুরু করে বলেও মনে করছেন চিকিৎসকেরা। আর সেইজন্যই সেলফি রোগে আক্রান্ত হয়ে পড়ছেন সবাই। কলকাতার ২৫ শতাংশ তরুণ-তরুণীই নাকি এই সেলফি-এলবো সমস্যায় ভুগছেন। কারও শুরু হচ্ছে কাঁধে ব্যাথা, কারও কনুইতে। বেশিক্ষণ হাত উঁচু করে রাখার ফলে হাতের উপর চাপ পড়তে থাকে।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই ধরনের রোগীর সংখ্যা ক্রমশ বাড়বে। তবে দু’হাতে ঘুরিয়ে ফিরিয়ে সেলফি তুলতে চাপ কমতে পারে। সেলফি স্টিক ব্যবহার করলেও আরাম মিলতে পারে। সাধারণত টেনিস খেলায় যে সমস্যা হয়, সেটাই দেখা যাচ্ছে সেলফি-প্রেমীদের মধ্যে। সুতরাং ওই পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়াই ভাল বলে মনে করছেন চিকিৎসকেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ