News Bangla 24 BD | জেনে নিন আকর্ষণীয় হতে ব্যাক্তিত্বের অপ্রতিদ্বন্দ্বী দিকগুলো
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জেনে নিন আকর্ষণীয় হতে ব্যাক্তিত্বের অপ্রতিদ্বন্দ্বী দিকগুলো


আকর্ষণের জন্য কি বাহ্যিক সৌন্দর্য্য একান্তই জরুরী? বাহ্যিক এই সৌন্দর্য্যের বাইরেও মানুষের আছে অভ্যন্তরীন সৌন্দর্য্য ধারণের ক্ষমতা। সেই সৌন্দর্য্য কালে কালে একই ভাবে আকর্ষণ করে সব সমাজের সব ধরণের মানুষকে। আসুন জেনে নিই ব্যাক্তিত্বের সেই অপ্রতিদ্বন্দ্বী দিকগুলো-

চৌকশ মস্তিষ্কঃ-
যেসব মানুষ বুদ্ধিমান তারা তাদের বুদ্ধিদীপ্ত পদচারণায় সহজেই জয় করে নেয় মানুষের মন। তাদের সমস্যা বিশ্লেষণের ধরণ, সমাধানের ক্ষমতা, স্থিরতা সব কিছুই আকর্ষণ করে মানুষকে।

স্থির লক্ষ্যঃ-
স্থির লক্ষ্য আছে এমন মানুষেরা সবসময়ই অন্যের আইডল বা আদর্শ হয়ে ওঠেন। দেখতে তারা যেমনই হন না কেন নিজের ভবিষ্যৎ সম্পর্কে তাদের স্বচ্ছ দৃষ্টি এবং দূরদর্শিতা নজর কাড়ে সবার।

আত্মবিশ্বাসঃ-
সব গুণ লুকানো যায়, আত্মবিশ্বাস লুকানো যায় না। আত্মবিশ্বাসী মানুষ কর্মোদ্যোমী হন। তারা ১০ টা কাজ করেন, সাহসের সাথে করেন, ভুল হলে মেনে নেন এবং ভুল সংশোধন করে আবার করেন। ভয় পেয়ে পিছিয়ে থাকেন না। এমন ব্যাক্তিত্বের মানুষের সৌন্দর্য্যের কি প্রয়োজন?

সেন্স অব হিউমারঃ-
গ্রুপের মধ্যে আড্ডাবাজ, হাসি-ঠাট্টা করা মানুষটি কিন্তু সবসময় সবার মন কাড়ে। সবার মাঝে তার স্থান থাকে আলাদা। কোনদিন আড্ডায় তিনি অনুপস্থিত থাকলে যেন জমতেই চায় না। এই মানুষটি রসিকতা করেন এবং বোঝেন। জনপ্রিয়তার জন্য বাহ্যিক সৌন্দর্য্যের তার কোন প্রয়োজন নেই।

সততাঃ-
সৎ, একনিষ্ঠ মানুষেরা তাদের এই অমূল্য গুণের কারণে শ্রদ্ধেয় হয়ে ওঠেন অচিরেই। তার সাথে যদি যোগ হয় বুদ্ধি আর আত্মবিশ্বাস তাহলে কি না করতে পারেন তিনি? এই ধরণের ব্যক্তিত্ব মানুষের মনে অজান্তেই জায়গা করে নেয়, বিশ্বাসী করে দাঁড় করায়। সৎ ব্যাক্তির সমাজের প্রচলিত চিন্তামত অপরূপ সৌন্দয্যের অধিকারী হওয়ার প্রয়োজন পড়ে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ