News Bangla 24 BD | জিব্রাইলের (আ.) সাথে সৌদি ইমামের সাক্ষাৎ! - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

ফেরেশতা জিব্রাইলসহ (আ.) এক দল ফেরেশতার সাথে সাক্ষাৎ এবং নামাজ পড়েছেন বলে দাবি করেছেন সৌদি আরবের এক ইমাম। আছির প্রদেশের খামিশ মুশায়াত শহরের প্রধান ইমাম আহমেদ আল হাওয়াশি এমন দাবি করেছেন।

তার দাবি, রমজানে জিব্রাইল আর কয়েকজন ফেরেশতা মসজিদে তার ইমামমিতে তারাবি নামাজ আদায় করেছেন।

ইমাম আরো বলেছেন, নামাজ শেষে তিনি ফেরেশতাদের আসসালামু আলাইকুম বলে সম্ভাষণ জানান এবং হাতের সাথে মুসাফাহা (করমর্দন) করেন।

এই খবর সোস্যাল মিডিয়ার ছড়িয়ে পড়ার পর টনক নড়েছে সর্বোচ্চ প্রশাসনের। আছির রাজ্যের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদ জ্যেষ্ঠ আলেমদের নিয়ে একটি কমিটি করে ইমামের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন।

পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, লাইলাতুল কদর শেষ রমজানের কোনো এক বেজোড় রাতেই পড়ে। ওই ইমামের দাবি অনুযায়ী সেই মহিমান্বিত রাত্রি ২৯ রমজানেই পড়ে এমন কোনো বাধ্যবাধতা নেই।

বিবৃতিতে আরো বলা হয়েছে, কমিটি শেষ পর্যন্ত ইমাম আল হাওয়াশিকে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছে। একই তিনি অঙ্গীকার করেছেন, ভবিষ্যতে এমন কোনো বক্তব্যের পুনরাবৃত্তি করবেন না।

ওই ইমামের বিচ্যুতি সম্পর্কেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে আল হাওয়াশি জোর দিয়ে বলেছেন, ফেরেশতাদের সাথে সাক্ষাতের বিষয়টি সঠিক আছে। তার সাথে জিব্রাইল ও আরো কয়েকজন ফেরেশতার সাক্ষাৎ হয়েছে, তিনি তাদের সাথে মুসাফাহা করেছেন। আর ইসলামে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ অনুমতি আছে।

প্রমাণ হিসেবে তিনি উল্লেখ, রাসুলের (সা.) সাথে সাক্ষাৎ করতে আসা জিব্রাইলকে তার সহচররা (সাহাবী) সম্ভাষণ জানাতেন।

তথ্যসূত্র : সৌদি গ্যাজেট

এ বিভাগের অন্যান্য সংবাদ