মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশিসহ ১৫৪ জন গ্রেফতার
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশিসহ ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার মধ্যে ৬০জন বাংলাদেশি, ২২জন ইন্দোনেশীয়, ৩৫জন মিয়ানমারের নাগরিক, ১৯জন নেপালি, ছয় পাকিস্তানি, সাত ফিলিপাইনের নাগরিক, একজন ভারতীয়, চারজন ভিয়েতনামের নাগরিক।গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সান কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে অভিবাসন পুলিশ।
মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার জানিয়েছে, দেশটির অভিবাসন পুলিশের অভিযানে সান কমপ্লেক্সের ৪৩৫ জনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৩২ নারীসহ ১৫৪ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় পুলিশ প্রধান অমর সিং ইশার বলেন, অভিবাসন পুলিশসহ কুয়ালালামপুরের বিভিন্ন সরকারি সংস্থার ৫০০ কর্মী এই অভিযানে অংশ নেন। সান কমপ্লেক্সে পুলিশ ও অভিবাসন কর্মকর্তাদের সাঁড়াশি অভিযানে ৩২ বছর বয়সী এক নারী পালাতে গিয়ে সান কমপ্লেক্সের ১৫তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।তার মরদেহ কুয়ালালামপুরে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিবাসন পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 