জেনে নিন সত্যিকারের ভালবাসা চিনে নেবেন যেভাবে
মানুষকে বোঝা খুবই কঠিন একটি কাজ। তবু জীবনের প্রয়োজনে অনেক সময়ই সিদ্ধান্ত নেবার আগে বুঝে নিতে হয় ভালবাসার মানুষটিকে। পুরোপুরি বিশ্বাস না থাকলে অনেক সময়ই পিছিয়ে পড়তে হয়। আসুন জেনে নিই, ভালবাসার মানুষটি আসলেই আপনাকে ভালবাসে কিনা, কীভাবে চিনে নেবেন সত্যিকারের ভালবাসা!
১। সে আপনার মূল্যবোধকে শ্রদ্ধা করেঃ-
মৌ ভালবেসেছিল দ্বীপকে। দ্বীপ সবসময় তার ভাবনাকে শ্রদ্ধা করত। ভালবাসার মানুষটির কী ভাল লাগে আর কী ভাল লাগে না তার খেয়াল রাখত। দ্বীপ কখনোই মৌ এর মতামতকে হেসে উড়িয়ে দিত না। বরং ভেবে দেখত। যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করত। মৌ এর প্রশংসা শুনলে দ্বীপ খুব খুশী হয়। দ্বীপ চায়, মৌ তার ক্যারিয়ারে অনেক ভাল করুক, সফল হোক। এটাই সত্যিকারের ভালবাসা।
২। সে তার ভবিষ্যত পরিকল্পনায় আপনাকে অংশ মনে করেঃ-
লিন্ডার প্রেমিকের নাম জয়। লিন্ডা খুবই খুশী হয়েছিল যখন জয় তাকে তাদের পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। জয় তার ভবিষ্যত সব পরিকল্পনায় লিন্ডাকে অংশীদার করে, তার মতামত নেয়। নিজের স্বপ্নগুলোকে সে লিন্ডার স্বপ্নের সাথে মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে চায়। সে সব কথায় ‘আমি’র পরিবর্তে ব্যবহার করে ‘আমরা’।
৩। আপনিই তার ‘Priority’ঃ-
লিপিকা জানে না কখন সে অর্নবের জীবনে হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্নব তার সব কাজের মাঝে সবচেয়ে গুরুত্ব দেয় তার সাথে সময় কাটানোকে। লিপিকার কাছ থেকে পাওয়া সবকিছুই তার কাছে অমূল্য। লিপিকাকে অর্নব যতটা বিশ্বাস করে ততটা করে না আর কাউকে। মনে থেকে ভালও না বাসলে কেউ তার জীবনে এতটা জায়গা আর কাউকে দিয়ে দেয় না!
৪। তিনি আপনাকে মিস করেন এবং আপনি মিস করলে তার মূল্যায়ণ করেন
সৌরভ চাকরি নিয়ে এখন ঢাকার বাইরে। দোলার সাথে আর আগের মত দেখা হয় না তার। ছুটির দিনে সে চলে আসে ঢাকায়। দোলা তাকে খুবই মিস করে। তাই দোলা যাতে মন খারাপ না করে সেজন্য কাজের ফাকে ফাকে ফোন দিয়ে খোঁজ নেয়, বেশী ব্যস্ত থাকলে পাঠায় ছোট্ট একটা মেসেজ। এতটা দূরে থেকেও সে দোলাকে কখনো একা বোধ করতে দেয় না।
৫। সে আপনার জন্য উদ্বিগ্ন হয়
ডোনার বাড়ি ফিরতে দেরি দেখে ধ্রুব ৩০ মাইল ড্রাইভ করে পৌঁছে গেল তার শুটিং স্পটে। নিজে সে অসুস্থ। কিন্তু প্রিয় মানুষের জন্য উদ্বিগ্নতা তাকে বিছানায় থাকতে দিল না। সে শুধু দুশ্চিন্তাই করে না, সে দায়িত্ব নেয়। নিজের গন্ডিকে ভেঙ্গে সে এগিয়ে যায়। তার প্রথম চিন্তা ডোনার সুরক্ষা।
গল্পে গল্পে বলা কথাগুলো হয়ত বাস্তবে হয় না বলে মনে হচ্ছে। কিন্তু এগুলো সুন্দর সম্পর্কে এই ৭টি ইতিবাচকতা থাকবেই। মনোবিজ্ঞানী জাফরি বার্ণস্টাইন পি এইচ ডি তার গবেষণাপ্রসূত এই ফিচার তুলে ধরেন ‘Psychology today’ তে। তিনি মনে করেন, দুই পক্ষ থেকেই থাকতে হবে এই ইতিবাচকতা। আর এভাবেই সম্পর্ক দীর্ঘজীবী হয়, হয় সুমধুর।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 