কাবুলে ভয়াবহ বোমা হামলা: নিহত বেড়ে ৮০
শনিবার বিকেলে সংখ্যালঘুদের বিক্ষোভ সমাবেশ চলাকালীন কাবুলে জোড়া বিস্ফোরণে মৃত বেড়ে হল ৮০। আহতের সংখ্যাও ২০০ ছাড়িয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স বিস্ফোরণে ৮০ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিস্ফোরণের দায় স্বীকার কর জঙ্গি সংগঠন আইএস।
পুলিশ সূত্রে খবর, এদিন কাবুলে সংখ্যালঘু সম্প্রদায় শিয়া হাজারাদের বিক্ষোভ চলছিল। বিদ্যুত্ সংযোগের দাবিতেই ছিল তাঁদের এই বিক্ষোভ। মুহুর্মুহু ওঠা স্লোগান ভেদ করে হঠাত্ই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় চারদিকে ছিটকে পড়েন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের ঠেকাতে এদিন সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ করে দিয়েছিল পুলিশ। বিক্ষোভকারীরা যাতে প্রেসিডেন্টের ভবনের দিকে এগোতে না পারেন, সেই মতো ব্যবস্থা করা হয়েছিল। শিপিং কন্টেনার দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়। পুলিশের এই সতর্কতামূলক ব্যবস্থার জেরে, বিস্ফোরণের পরপরই অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌছতে পারেনি।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 