আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন হিলারি
যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেট দলের মনোনয়ন পেয়েছেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোন বড় দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়ে ইতিহাস গড়লেন হিলারি। খবর বিবিসির।
ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট দলের কনভেনশনে দলীয় প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে হিলারিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
প্রতিনিধিদের রোল কল ভোট শেষে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে বার্নি স্যান্ডার্স মাইক্রোফোন হাতে নিয়ে ক্লিনটনকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার আহ্বান জানান।
এর আগে সম্মেলনের প্রথম দিনে স্যান্ডার্সের সমর্থকরা হিলারি ক্লিনটনের মনোনয়নের বিরুদ্ধে শ্লোগান দিয়ে সম্মেলনে বিঘ্ন ঘটিয়েছিল।
এই কনভেনশনে হিলারি ক্লিনটনের প্রার্থিতা নিয়ে ডেমোক্রেট দলে স্পষ্ট বিভক্তি ফুটে উঠতে দেখা গেছে। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান করে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করলেন হিলারি।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 