News Bangla 24 BD | বায়ুদূষণ থেকে হতে পারে কিডনির রোগ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বায়ুদূষণ থেকে হতে পারে কিডনির রোগ


শহরের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে যে হারে বায়ুদূষণ বাড়ছে, তাতে নানা রকম সমস্যা দেখা দেয় মানুষের শরীরে। এসব সমস্যার মধ্যে অন্যতম হলো কিডনির সমস্যা।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, বায়ুদূষণ মেমব্রেনাস নিউরোপ্যাথি তৈরি করে, কিডনির রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, যার কারণে কিডনি অকার্যকর হয়ে যেতে পারে।

এর আগে আর একটি গবেষণার ফলে দেখা যায়, বায়ুদূষণ শ্বাসতন্ত্রের রোগ ও হৃদরোগ বাড়িয়ে দেয়। সাম্প্রতিক গবেষণাটিতে বলা হয়, বায়ুদূষণ কিডনিকে প্রভাবিত করে। ১১ বছর ধরে ৭১ হাজার ১৫১ জন কিডনি রোগীর ওপর গবেষণাটি করা হয়।

চীনের বিভিন্ন শহরের ৯৩৮টি হাসপাতালে গবেষণাটি চালানো হয়। গবেষণার ফলে দেখা যায়, যেসব এলাকায় বেশি বায়ুদূষণ হয়, সেসব এলাকার লোক মেমব্রেনাস নিউরোপ্যাথিতে বেশি আক্রান্ত। গবেষক দলের প্রধান চীনের সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির ফান ফান হাউ বলেন, ‘প্রাথমিক এই গবেষণায় আমরা দেখেছি গত দশকে চীনে মেমব্রেনাস নিউরোপ্যাথি অনেক বেড়েছে। দেখা গেছে, যে এলাকায় বায়ুদূষণ বেশি, সেই এলাকায় এ সমস্যা বেশি হচ্ছে।’ শহরের দূষণ কতটুকু কিডনির ক্ষতি করে, এটা জানাতে গবেষণাটি আমেরিকান সোসাইটি অব নিউরোপ্যাথি জার্নালের পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ