News Bangla 24 BD | নিউজ বাংলা ২৪ বিডির সাক্ষাতকারে চিত্রনায়িকা মাহি : দোয়া চাই সবার কাছে
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

নিউজ বাংলা ২৪ বিডির সাক্ষাতকারে চিত্রনায়িকা মাহি : দোয়া চাই সবার কাছে


এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ের পর সিলেটে প্রথমবারের মত একান্ত সাক্ষাতকার দিয়েছেন অনলাইন পত্রিকা নিউজ বাংলা ২৪ বিডি ডটকম-কে। মাহির সাক্ষাতকারটি গ্রহণ করেছেন সাংবাদিক আফরোজ খান। এসময় উপস্থিত ছিলেন মাহির স্বামী পারভেজ মাহমুদ অপু।

নিউজ বাংলা ২৪ : কেমন আছেন আপনি?
মাহি : স্বামীর বাড়ীতে সবাইকে নিয়ে খুবই ভাল আছি।

নিউজ বাংলা ২৪ : সিলেটে কেমন লাগছে?
মাহি : সিলেটের মানুষ খুবই ভাল, শশুরবাড়ীতে প্রতিদিন অনেক মানুষ আমাকে দেখতে আসছে। আমার কাছে এটা অনেক ভাল লাগে।

নিউজ বাংলা ২৪ : শশুরবাড়ীতে কেমন কাটছে সময়?
মাহি : শশুরবাড়ীর সবাই আমাকে অনেক আদর করেন। মাঝে মধ্যে রান্না করছি, সবাই মিলে একসাথে খাচ্ছি। আত্বীয়-স্বজন আসছেন আমার খোঁজ খবর নিচ্ছেন ভাল লাগতেছে।

নিউজ বাংলা ২৪ : সিলেট বাসীর কাছে কি প্রত্যাশা করেন।
মাহি : সিলেট বাসীর কাছে একটাই চাওয়া সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ও অপুর সংসার যেন সুখের হয়।

নিউজ বাংলা ২৪ : সিলেটে আপনার ভক্তদের উদ্দেশ্য কিছু বলুন?
মাহি : আমার ভক্ত যারা আছেন, তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ও ভালবাসা রইল। আর একটি কথা, আপনারা সবাই ভাল থাকবেন। অন্যকেও ভাল রাখবেন।

নিউজ বাংলা ২৪ : আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মাহি : আপনাকে ধন্যবাদ। অনলাইন পত্রিকা নিউজ বাংলা ২৪ বিডি ডটকম-এর সাথে যারা আছেন তাদের সবার জন্য শুভেচ্ছা রইল। এখন থেকে আমি আপনাদের পত্রিকাটি পড়ব।

এ বিভাগের অন্যান্য সংবাদ