News Bangla 24 BD | কাবুল হামলা: মৃতের সংখ্যা বেড়ে ২০ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক বিদেশি ঠিকাদারদের আবাসস্থলে ট্রাকবোমা হামলায় কমপক্ষে ২০জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ২৯ জন। কাবুলের কতৃপক্ষ্য এ খবর নিশ্চিত করেছে।

সোমবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে রাজধানীর শেষপ্রান্তে অবস্থিত পুলে ই-চরখি এলাকার ‘নর্থগেট’ হোটেলে তালেবানদের সর্বশেষ হামলার ঘটনাটি ঘটে বলে বিবিসি ও দ্য গার্ডিয়ান জানিয়েছে।

তবে নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের মধ্যে বেশিরভাগই পুশিল বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তবে অনেক স্থানীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, নিহতরা সাধারণ নাগরিক।

ওই হোটেলটিতে সাধারণত বিদেশি অতিথিরা অবস্থান করে থাকেন। হামলার সময় সেখানে বিদেশি ঠিকাদাররা অবস্থান করছিলেন। ওই হামলার দেড় ঘণ্টা পর এর দায় স্বীকার করেছে এক তালেবান মুখপাত্র। তবে হামলা সম্পর্কে এখনও কাবুলের সরকারি কর্মকর্তাদের কোনো বিবৃতি পাওয়া যায়নি।

একজন প্রতক্ষ্যদর্শী জানান, আমি দেখেছি ৩টি মরদেহ মাটিতে পড়ে আছে। এছাড়া অনেকে আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

হামলা সম্পর্কে বিবিসি জানায়, সোমাবার রাতে নর্থগেট হোটেল কম্পাউন্ডে প্রথমে ট্রাকবোমা হামলা চালানো হয়। এরপর কয়েকজন তালেবান জঙ্গি এর অভ্যন্তরে ঢুকে পড়ে। হামলাকারীদের প্রতিহত করতে গুলি চালায় পুলিশ। এ সময় দু’পক্ষের সংঘর্ষে এক পুলিশ ও এক জঙ্গি নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো এক পুলিশ।

সোমবারের বিস্ফোরণের পর কাবুলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

এই হামলার মাত্র এক সপ্তাহ আগেই কাবুলে এক বিক্ষোভ সমাবেশে দুটি আত্মঘাতী বোমা হামলায় ৮০ জনের বেশি প্রাণ হারিয়েছে। আহত হয়েছিল আরো ২৩০ জন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ