News Bangla 24 BD | ফ্রান্সে ২০ মসজিদ বন্ধ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

ফ্রান্সে গত কয়েক মাসে ২০ টির মত মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তেই মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছে। খবর বিবিসির।

স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ বলেছেন, উগ্রপন্থী মতবাদ রুখতে জরুরি ক্ষমতা বলে সামনে আরো মসজিদ বন্ধ করে দেয়ার পরিকল্পনা রয়েছে।

ফ্রান্সে বেশ কয়েকটি ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটনার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ফ্রান্সের মসজিদগুলোতে বিদেশ থেকে আসা অর্থ সহায়তা উগ্রবাদী চিন্তাধারা উৎসাহিত করতে ব্যবহৃত হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। ক্যাজেনোভ বলেছেন, তিনি মসজিদে অর্থের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে চান।

ফ্রান্সের মুসলিম কাউন্সিলের প্রধান আনুয়ার কিবেখ বলেছেন, মসজিদগুলোতে অর্থ বরাদ্দ দিতে এক মাসের মধ্যে নতুন একটি ফাউন্ডেশন গঠন করা হবে।

গত মাসের মাঝামাঝি সময়ে তিউনিসিয়ান বংশোদ্ভূত একজন মুসলিম নিস শহরে একটি উৎসবে লরি চাপা দিয়ে ৮৪ জনকে হত্যা করে।

এর আগে গত বছরের নভেম্বরে প্যারিস শহর জুড়ে বন্দুকধারীদের সিরিজ হামলায় ১৩০ জন নিহত হয়। এসব হামলার পরপরই বাড়তি নিরাপত্তা নিশ্চিত করছে কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ