একইসঙ্গে দুই দেশে রাত কাটানো যাবে যে হোটেলে
একই সাথে ফ্রান্স ও সুইজারল্যান্ডে রাত কাটাতে চান? হোটেল আরবেজে রুম ভাড়া নিন। কারণ লা কিওর গ্রামে অবস্থিত এই হোটেল ঠিক ফরাসি ও সুইস সীমান্তের উপরেই তৈরি করা হয়েছে।
হোটেলের অবস্থান এমন যে এর অর্ধেকটা পড়েছে ফ্রান্সে, অর্ধেকটা সুইজারল্যান্ডে। এমনকি হোটেলের কামরাগুলোতে বিছানা এমনভাবে ফেলা হয়েছে যাতে শুয়ে থাকলে পায়ের অংশ থাকবে এক দেশে আর মাথার অংশ আরেক দেশে। এখানে ডবল বেডরুমের ভাড়া ১০৭ মার্কিন ডলার।
এটি তৈরি করা হয়েছিল ১৮৬০ সালের পরপর। ১৮৬২ সালে সীমান্ত নির্ধারণ নিয়ে ফ্রান্স ও সুইজারল্যান্ড যখন নতুন করে চুক্তিতে আসে তার পরপরই এখানে বানানো হয় একটি মুদির দোকান। ১৯২১ সালে ঐ ভবনকে হোটেলে রূপান্তরিত করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ 