News Bangla 24 BD | মুম্বাই-গোয়া হাইওয়ের সেতু ভেঙে গাড়িসহ নিখোঁজ ২২ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

মুম্বাই-গোয়া হাইওয়ের সেতু ভেঙে গাড়িসহ নিখোঁজ ২২


পানির তোড়ে ভেঙে পড়ল মুম্বাই-গোয়া হাইওয়ের সেতু। গত কয়েকদিন ধরেই মহাবালেশ্বর এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। আজ ভোরে ভেঙে পড়ে সেতুটি। খোঁজ মিলছে না ২২ জনের। নিখোঁজ দুটি বাস ও একাধিক গাড়ি।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সেতুটির ৮০ শতাংশই ভেঙে পড়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, দুটি বাস ও একাধিক নিখোঁজ গাড়িগুলি নদীতেই পড়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা। সেতুটি মহারাষ্ট্রের রায়গড় জেলায় সাবিত্রী নদীর ওপর নির্মিত ।

সরকারি সূত্রের দাবি, প্রবল বৃষ্টির ফলেই সাবিত্রী নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় ব্রিটিশ আমলে তৈরি মুম্বাই-গোয়া হাইওয়ের পুরনো সেতুটি ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। গাড়িগুলির সন্ধান পেতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।

জানা গেছে, সেখানে পাশাপাশি দুটি সেতু রয়েছে। একটি ব্রিটিশ আমলের, আরেকটি নব নির্মিত। পুরোনো ব্রিজটি ভেঙে পড়েছে। গোয়া থেকে মুম্বাই যাওয়ার জন্যই ব্যবহার হতো সেটি। ব্রিটিশ আমলে তৈরি সেতুটি ভেঙে পড়ায় আপাতত বন্ধ রাখা হয়েছে নতুন ব্রিজটির যান চলাচল।

তথ্যসূত্র : আজকাল, এবিপিআনন্দ

এ বিভাগের অন্যান্য সংবাদ