লন্ডনের কেন্দ্রস্থলে হামলায় এক নারী নিহত
ইংল্যান্ডের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত রাসেল স্কয়ারে ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৫ জন।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ব্রিটিশ মিউজিয়ামের কাছাকাছি রাসেল স্কয়ারে এই হামলা চালানো হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে হামলায় জড়িত সন্দেহে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে।
জানা যায়, সন্ত্রাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বহু ট্যুরিস্ট হোটেল রয়েছে সেখানে। হামলার পর পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে রাসেল স্কয়ার এলাকায়।
পুলিশের ধারণা, গ্রেফতারকৃত যুবকই হামলাকারী। প্রতিরক্ষামূলক পোশাকে দু’টি ফরেনসিক টিম ঘটনাস্থলে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 