News Bangla 24 BD | ফ্রান্সে বারে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

ফ্রান্সে রুয়েন শহরে একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে ঘটনাটি ঘটে।

জানা যায়, রুয়েন শহরের কিউবা লিব্রে বারে শুক্রবার রাতে একজনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান ছিল। ঠিক সে সময় ওই অগ্নিকাণ্ড ঘটে। রাত ১২ টা ৫০ মিনিটে অগ্নিনির্বাপন বাহিনী খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যারা আহত হয়েছেন সবার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে দুর্ঘটনাবশত একটি বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, গত সপ্তাহে এ শহরেই অনুষ্ঠিত হয় জঙ্গি হামলায় নিহত যাজক জ্যাম এমেলের শেষকৃত্য।

গত মাসে উত্তর নরম্যান্ডির একটি চার্চে ৮৪ বছর বয়স্ক এমেলকে গলা কেটে হত্যা করা হয়, যার দায় স্বীকার করেছে আইএস।

এ বিভাগের অন্যান্য সংবাদ