গুয়ামে পারমাণবিক বোমা বহনে সক্ষম বি-১ বোম্বার মোতায়েন
যুক্তরাষ্ট্র তার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে বি-১ বোমারু বিমান মোতায়েন করার ঘোষণা দিয়েছে। এই বিমানগুলো পারমাণবিক বোমা বহনের সক্ষমতা রাখে। পেন্টাগন জানিয়েছে, পুরনো বি-৫২ বোমারু বিমান পাল্টে শনিবার গুয়ামে বি-১ মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। তারা বলছে, উত্তর কোরিয়ায় পারমাণবিক হামলার প্রস্তুতি হিসেবে এই বিমান মোতায়েন করা হচ্ছে। তবে পেন্টাগনের দাবি, বি-৫২ বদলে বি-১ মোতায়েন করা তাদের রুটিন কাজের অংশ।
গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার চতুর্থ পারমাণবিক বোমা পরীক্ষার পর থেকে অঞ্চলটিতে উত্তেজনা চরমে রয়েছে। এর পর বেশ কিছু ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা করেছে তারা যার একটি প্রথমবারের মত জাপানি জলসীমার কাছে আঘাত করে। -এএফপি

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 