ভূমিধসে মেক্সিকোয় ৩৮ জনের মৃত্যু
গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘আর্ল’-এর আঘাতে সৃষ্ট ভূমিধসের কারণে মেক্সিকোয় ৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুয়েবলা ও ভেরাক্রুজ রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে রোববার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
পুয়েবলা রাজ্য সরকার জানিয়েছে, এই রাজ্যে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জনই শিশু ও কিশোর। ভূমিধসের কারণে কয়েকটি বাড়িঘর মাটিচাপা পড়েছে। হুয়াউচিনাঙ্গো শহরে সাধারণত এক মাসে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়, শনিবার মাত্র ২৪ ঘণ্টায় সেই পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটি পাহাড় ধসে তা পাশের গ্রামে পড়লে আট শিশুসহ ১১ জনের মৃত্যু হয়। গ্রীষ্মমণ্ডলীয় এই বৃষ্টিপাতের কারণে রাজ্যের প্রায় ২০০ লোক গৃহহীন হয়ে পড়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 