News Bangla 24 BD | পাকিস্তানের হাসপাতালে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩০ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

পাকিস্তানের হাসপাতালে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩০


পাকিস্তানের একটি বেসামরিক হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০য়ে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে আরো ৩০ জন। সোমবার কুয়েটার একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। খবর ডনের।

সোমবার সকালে দুর্বৃত্তদের গুলিতে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বেলাল আনোয়ার কাসি নিহত হন। বেলালের মরদেহ হাসপাতালে নেয়ার পর সেখানে আইনজীবী এবং সাংবাদিকরা উপস্থিত হয়েছিলেন। তাদের মাঝখানেই ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বেলুচিস্তানের স্বরাষ্ট্রসচিব আকবর হারিফাল।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি ডন নিউজকে জানিয়েছেন, এক আত্মঘাতী বোমা হামলাকারী ওই হামলা চালিয়ে থাকতে পারে।

বেসামরিক হাসপাতালে বিলালের মরদেহ নেয়ার পর তার সহকর্মীরা তাকে দেখতে গিয়েছিলেন। ঠিক সেসময়ই ওই হামলা চালানো হয়। হামলায় বেলুচিস্তান বার এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান বাজ মোহাম্মদ কাকারসহ বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন।

বেশ কয়েকজন সাংবাদিক এবং ডন নিউজের ক্যামেরাম্যান ওই বিস্ফোরণে আহত হয়েছেন। আজ টিভির ক্যামেরাম্যান শাহজাদ খান ওই হামলায় নিহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।

বিস্ফোরণের পর হাসপাতালের চারপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ওই হাসপাতাল থেকে আহতদের নিকটবর্তী কয়েকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি বলেছেন, নিরাপত্তার অভাবেই হাসপাতালটিতে এ ধরনের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। তিনি ব্যক্তিগতভাবে এ হামলার তদন্তের বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, এর আগে হাসপাতালটিতে কোনো ধরনের হামলার হুমকি দেয়া হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ