News Bangla 24 BD | গাজীপুরে স্কুলছাত্র হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুরে স্কুলছাত্র হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড


গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র সানাউল্লাহ হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত সবাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূইয়া দণ্ডিতদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আতিকুল ইসলাম ওরফে আতিক ও রফিকুল ইসলাম শেখ,
সামশুদ্দিন শেখের ছেলে আলম শেখ ও আনোয়ার হোসেন শেখ, বাশির উদ্দিন শেখের ছেলে নয়ন শেখ, নিজামউদ্দিন শেখের ছেলে সেলিম শেখ।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— ঘাগটিয়া গ্রামের মোতালেবের স্ত্রী আনোয়ারা বেগম, আবু সাঈদের ছেলে আব্দুল মোতালেব ও হাসেম আলী শেখের ছেলে শেখ সামশুদ্দিন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি ঘাগটিয়া গ্রামে পারিবারিক বিরোধ এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আনোয়ারা বেগমের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে জসিম উদ্দিনের ছেলে সানাউল্লাহ সরকারকে শ্বাসরোধে হত্যা করা হয়।

গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ভাই আসাদুজ্জামান বাদী হয়ে কাপাসিয়া থানায় ১০ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল। আসামিপক্ষের আইনজীবী ছিলেন হাফিজ উল্লা।

এ বিভাগের অন্যান্য সংবাদ