News Bangla 24 BD | সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত সাড়ে ১০টার দিকে মৃতদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গায় খবর পৌঁছালে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মৃত ব্যক্তিরা হলেন- নলডাঙ্গা উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন (৩৪), খাজুরা জর্ণাদ্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্লা (৪৫), আজের আলীর ছেলে অসীম (২৭) ও খাজুরা ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন ওই ৪ ব্যক্তি। বুধবার বিকেলে এয়ারকুলারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার আগেই তাদের মৃত্যু হয়।

মৃত অসীমের বাবা আজের আলী জানান, উপার্জনক্ষম ছেলেটিকে হারিয়ে পরিবারের সবাই ভেঙে পড়েছে। অন্যদেরও সান্ত্বনা দিয়ে রাখা যাচ্ছে না।

খাজুরিয়া গ্রামের অধিবাসী বকুল মাস্টার জানান, চারজনের মৃত্যুর খবর পৌঁছানোর পরই খাজুরিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

এ বিভাগের অন্যান্য সংবাদ