News Bangla 24 BD | থাইল্যান্ডে বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, নিহত ৪ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

থাইল্যান্ডে বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, নিহত ৪


থাইল‌্যান্ডের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী ব‌্যাংককের কাছে হুয়া হিনে বৃহস্পতিবার রাতে জোড়া বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় এক নারী নিহত হয়; আহত ১০ জন, যাদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন। এরপর শুক্রবার শহরটিতে আরো এক দফা একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্ততপক্ষে তিনজন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।

থাইল্যান্ডের রানি সিরিকিতের জন্মদিন উপলক্ষে শুক্রবার সরকারি ছুটির মধ্যেই এ বিস্ফোরণের ঘটনাগুলো ঘটল।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি। কিন্তু ব‌্যাংককে নিযুক্ত বিবিসির প্রতিনিধি জোনাথন হেড জানান, দেশটির বিচ্ছিন্নতাবাদীদের দিকেই সন্দেহের দৃষ্টি পড়েছে।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশে সরকারবিরোধী উগ্রপন্থিরা সক্রিয় থাকায় জোড়া বোমা হামলা নিয়মিত ঘটনা। তবে পর্যটন এলাকায় এ ধরনের হামলা বিরল।

এ বিভাগের অন্যান্য সংবাদ