News Bangla 24 BD | যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে ভয়াবহ বন্যায় নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে ভয়াবহ বন্যায় নিহত ৩


যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের উপকূলীয় এলাকাজুড়ে প্রবল বৃষ্টিপাতে লুইজিয়ানা অঙ্গরাজ্যের কিছু এলাকায় নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে। এই ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জন বেল এডওয়ার্ডস।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের (এনডব্লিউএস) আবহাওয়াবিদ এন্ড্রু টিঙ্গলার জানিয়েছেন, টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে রবিবার সন্ধ্যা পর্যন্ত বন্যা সতর্কতা জারি করা হয়েছে এবং লুইজিয়ানার পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতার সময়সীমা রবিবার সকাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার রাতে লুইজিয়ানার কয়েকটি অংশে ৫১ সেন্টিমিটারেরও (২০ ইঞ্চিরও বেশি) বেশি বৃষ্টিপাত হয়েছে। রবিবার কোনো কোনো এলাকায় বৃষ্টিপাত আরো বাড়তে পারে বলে জানিয়েছেন টিঙ্গলার। বন্যার কারণে লুইজিয়ানা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রাজ্যটির গভর্নর জানিয়েছেন, অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের নদীগুলো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে। জরুরি উদ্ধারকারীরা ঘরবাড়ি, গাড়ি ও গাছ থেকে এক হাজারেরও বেশি লোককে উদ্ধার করেছে।

শুক্রবার বন্যার পানিতে ডুবে ইস্ট ব্যাটন রুজের প্যারিশ এলাকায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্রীন্সবার্গে বন্যার পানির তোড়ে একটি গাড়ি ভেসে গেলে আরোহী ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। শনিবার মিসিসিপি অঙ্গরাজ্যের সীমান্তের কাছে অপর একটি গাড়ি ভেসে গিয়ে অপর এক নারীর মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ