News Bangla 24 BD | যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা ১১ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১ তে দাঁড়িয়েছে। অব্যাহত পানি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জাতীয় আবহাওয়া সেবা দপ্তর নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে।

লুইজিয়ানার গভর্নর বেল এডওয়ার্ডস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পানি দক্ষিণে সরে যাওয়ায় আমাদেরকে নজিরবিহীন বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।’

তিনি জানান, তীব্র গরম ও আদ্রতার মধ্যে এখনো প্রায় ৩৪ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। অনেক লোক এখনো দুর্ভোগের শিকার হচ্ছেন।

গভর্নরের কার্যালয় থেকে মঙ্গলবার জানানো হয়েছে, বন্যার কারণে ১১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা এখনো নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে ঠিক কতোজন লোক নিখোঁজ রয়েছেন এ ব্যাপারে কর্মকর্তারা নিশ্চিত হতে পারেননি।

কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে প্রায় ৪০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ৮ হাজারেরও বেশি লোক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়া ২০ হাজার লোককে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার তৎপরতার বিষয়ে ব্যাটন রুজের অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান এড স্মিথ বলেন, ‘ আমরা প্রতি দুয়ারে দুয়ারে যাচ্ছি।’ উদ্ধার প্রক্রিয়া শেষ হতে আরো পাঁচ থেকে সাতদিন লাগবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ