সৌদি আরবে পুলিশ স্টেশনে হামলা : এক পুলিশ সদস্য নিহত
সৌদি আরবের পূর্বাঞ্চলের কাতিফ প্রদেশের একটি পুলিশ স্টেশনে মুখোশ পরিহিত অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার স্থানীয় ভোর রাতে পুলিশ স্টেশনে চার বন্দুকধারী হামলা চালিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএ এক প্রতিবেদনে জানিয়েছে।
এসপিএ বলছে, বুধবার ভোরে কাতিফের একটি পুলিশ স্টেশনে চার দুর্বৃত্ত গুলি নিক্ষেপ করেছে। সৌদি আরবের এই প্রদেশে শিয়াপন্থী সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস রয়েছে। এর আগে গত ৪ জুলাই কাতিফসহ দেশটির তিন জেলায় এক যোগে বোমা হামলা হয়।
ওই সময় একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। অন্য দুই শহরেও আত্মঘাতী হামলা হয়। সৌদি সরকার সে সময় জানায়, হামলার পেছনে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট জড়িত।
শিয়া নেতা নিমুর আল নিমুরের মৃত্যুদণ্ড কার্যকরের পর চলতি বছরের শুরুতে তেল সমৃদ্ধ কাতিফ ব্যাপক সরকারবিরোধী আন্দোলন দেখা যায়।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 