মেক্সিকোতে ২২ জনকে হত্যা করেছে পুলিশ: কমিশন
মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াক্যানে গেল বছর একটি খামারে কেন্দ্রীয় পুলিশ ২২ জন ব্যক্তিকে হত্যা করেছিল। শুক্রবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের মে মাসে তানহুয়াতো শহরে ঐ খামারে পুলিশের সঙ্গে বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল বলে কমিশনের তদন্তে উঠে এসেছে।
একটি মাদকচক্রের সঙ্গে ঐ সংঘর্ষে সন্দেহভাজন মোট ৪২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
দেশটির সরকার জানিয়েছে, সেখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।
সংঘর্ষটি মাদককেন্দ্রিক বলে ধারণা করা হয়েছিল। কর্মকর্তারা বলেছেন, স্থানীয় দুটি মাদকচক্রের মধ্যে সংঘর্ষের জেরে নিহতের এই ঘটনা ঘটেছে।
একই সময় পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন, নিহতরা ওই দুই মাদকচক্রের একটির সদস্য বলে ধারণা করা হচ্ছে।
মানবাধিকার কমিশন তাদের তদন্তে নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে ৪০ জন গুলিবিদ্ধ হন। এছাড়া একজন আগুনে পুড়ে নিহত হন ও অন্য একজন পালিয়ে যান।
কমিশনের তদন্তে আরো বলা হয়, অন্ততপক্ষে দুজন ব্যক্তি পুলিশের নির্যাতনের স্বীকার হয়েছেন এবং কয়েকটি লাশ অন্যান্য স্থানে সরিয়ে নিয়ে তাদের হাতে আগ্নেয়াস্ত্র রাখা হয়।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 