আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছেন।
বার্তা সংস্থা রয়টার্স ও বাজার গবেষণা সংস্থা ইপসসের সর্বশেষ এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার এই জরিপের ফল প্রকাশ করা হয়।
গত ১৪-১৮ আগস্ট পরিচালিত জরিপে দেখা গেছে, আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ৪২ শতাংশ মার্কিনি হিলারিকে সমর্থন করছেন। অন্যদিকে ট্রাম্পকে সমর্থন করছেন ৩৪ শতাংশ মার্কিনি। তবে ২৩ শতাংশ ভোটার দু’জনের কাউকেই বেছে নেননি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার প্রায় পুরোটা জুড়েই ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন হিলারি।
গত জুলাইয়ের পর থেকে বিভিন্ন জরিপে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির সমর্থন ৪১ থেকে ৪৪ শতাংশের মধ্যেই থাকছে। অন্যদিকে একই সময়ে ট্রাম্পের সমর্থন ৩৩ থেকে ৩৯ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করছে।
২০১২ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমন সময়ে দেশটির প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল। সে সময় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রাথী মিট রমনির চেয়ে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন।
রয়টার্স-ইপসসের আরেক জরিপেও এগিয়ে আছেন হিলারি, যেখানে ভোটারদের হিলারি ও ট্রাম্পের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী গ্যারি জনসন ও গ্রিন পার্টির জিল স্টেইনের মধ্য থেকে একজনকে বেছে নিতে বলা হয়।
ওই জরিপেও ৪১ শতাংশ ভোটার হিলারির পক্ষেই তাদের সমর্থন ব্যক্ত করেন। ট্রাম্পকে সমর্থনের কথা জানান ৩৪ শতাংশ ভোটার। বাকি দুই প্রার্থীর মধ্যে জনসন ৭ শতাংশ এবং স্টেইন ২ শতাংশ ভোটারের সমর্থন পান।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 